Palestine Flag We support Palestine — Standing for justice, freedom, and human rights.

নবম-দশম শ্রেণি গণিত: তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি (সৃজনশীল প্রশ্ন PDF Download)

নবম-দশম শ্রেণির গণিত বইয়ের ৩য় অধ্যায়ের অনুশীলনী ৩.১ এর কয়েকটি সৃজনশীল প্রশ্ন নিচে দেয়া হলো

নবম-দশম শ্রেণি গণিত: তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি (সৃজনশীল প্রশ্ন PDF Download)

১. `x=5+2\sqrt6` হলে
ক) x এর গুণাত্বক বিপরীতক নির্ণয় কর।
খ) `x^2+1/(x^2)` এর মান নির্ণয় কর।
গ) `\sqrtx+1/\sqrtx` এর মান কত?

২. a এর চতুর্ঘাত থেকে a কে বর্গ করে বিয়োগ করলে বিয়োগফল হয় -1
ক) `a+1\a` এর মান কত?
খ) প্রমাণ কর যে, `a^4+1/(a^4)+1=0`
গ) x+y=12 এবং x-y=2 হলে xy এর মান কত?

৩. a+b+c=6 এবং `a^2+b^2+c^2=14` হলে
ক) (ab+bc+ca) এর মান কত?
খ) `(a-b)^2+(b-c)^2+(c-a)^2 =` কত?
গ) `(a+b)^2+(b+c)^2+(c+a)^2` এর মান কত?

৪. x = b - a, y = b + c, z= a - c
ক) x - y - z এর মান কত?
খ) `x^2-y^2+z^2+2zx` এর মান নির্ণয় কর।
গ) প্রমাণ কর যে, `(x-y)^2+8y(x+z)=a^2+8b^2-7c^2+2ca`

৫. কোনো সংখ্যা x এবং x এর গুণাত্মক বিপরীত সংখ্যার সমষ্টি 2।
ক) উদ্দীপকের তথ্যটি সমীকরণ আকারে লিখ।
খ) প্রমাণ কর যে, `x^4+1/(x^4)=2`
গ) `x/(x^2-3x+1)` এর মান নির্ণয় কর।

নবম-দশম শ্রেণির গণিত বইয়ের ৩য় অধ্যায়ের অনুশীলনী ৩.২ এর কয়েকটি সৃজনশীল প্রশ্ন নিচে দেয়া হলো

৬. x ও y এমন দুটি সংখ্যা যাদের সমষ্টি a, বর্গের সমষ্টি `b^2` এর ঘনের সমষ্টি `c^3`।
ক) উদ্দীপকের তথ্যগুলোকে সমীকরণ আকারে লিখ।
খ) `x^6+y^6+3x^2y^2b^2` এর মান কত?
গ) দেখাও যে, `a^3+2c^3 = 3ab^2`

৭. a+b = m, `a^2+b^2=n` এবং `3ab=m^2-n` হলে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও
ক) `a^3+b^3` এর মান নির্ণয় কর।
খ) মান ব্যবহার না করে প্রমাণ কর যে, `a^3-b^3=(a-b)(a^2+ab+b^2)`
গ) `a^3+b^3-m(a+b)^2` এর মান নির্ণয় কর।

৮. `(a^2+1)^2=6a^2` হলে
ক) a এবং a এর গুণাত্মক বিপরীতকের যোগফল নির্ণয় কর।
খ) a এর ঘন এবং a এর গুণাত্মক বিপরীতকের ঘনের যোগফল নির্ণয় কর।
গ) `(a^6-1/a^6)` এর মান নির্ণয় কর।

৯. `a=p^4-p^2+1` এবং `b=x^2+1/(x^2)`
ক) a = 0 হলে `p+1/p` এর মান নির্ণয় কর।
খ) `(p^6+1)/p^3` এর মান কত?
গ) b = 10 হলে দেখাও যে, `(x^6-1)/x^3 = 22\sqrt2`

অনুশীলনী ৩.১ এবং ৩.২ এর সম্মিলিত সৃজনশীল প্রশ্ন দেয়া হলো নিচে

১০. `x=\sqrt6+\sqrt5` এবং `p=x^3+1/(x^3)`
ক) x এর গুণাত্মক বিপরীতকের মান নির্ণয় কর।
খ) p এর মান কত?
গ) `p=18\sqrt3` হলে দেখাও যে, `x=\sqrt3+\sqrt2`

নবম-দশম শ্রেণির গণিত বইয়ের ৩য় অধ্যায়ের অনুশীলনী ৩.৩ এবং ৩.৪ এর সম্মিলিত কয়েকটি সৃজনশীল প্রশ্ন নিচে দেয়া হলো

১১. `f(x)=x^2+9x-36` এবং `g(x)=2x^2+21x-1`
ক) ভাগশেষ উপপাদ্য বলতে কী বুঝ?
খ) a = 1 এবং b = -3 হলে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে ভাগফল নির্ণয় কর।
গ) x এর কোন মানের জন্য f(x) = g(x) হবে?

১২. `f(x) = x^2-2ax+(a+b)(a-b)`
ক) f(x) কে উৎপাদকে বিশ্লেষণ কর।
খ) দেখাও যে, (x - a - b), f(x) এর একটি উৎপাদক।
গ) a = 2, b = 5 হলে f(x) এর উৎপাদক কী হবে?

নবম-দশম শ্রেণির গণিত বইয়ের ৩য় অধ্যায়ের অনুশীলনী ৩.৫ এর কয়েকটি সৃজনশীল প্রশ্ন

১৩. টাকায় 12টি লেবু বিক্রি করলে x% ক্ষতি হয়।
ক) লেবুর ক্রয়মূল্য a টাকা হলে, বিক্রয়মূল্য কত?
খ) 2x% লাভে বিক্রয়মূল্য `27x/2` টাকা বেশি পাওয়া গেলে টাকায় কয়টি লেবু ক্রয় করা হয়েছিলো।
গ) 11x% লাভ করতে হলে, টাকায় কয়টি লেবু বিক্রি করতে হবে?

৩.৫ এর উপর আরও সৃজনশীল প্রশ্ন নিয়ে আলাদা একটি পোস্টই করা হয়েছে। তার জন্য দেখুন: বীজগাণিতিক রাশি (৩.৫) এর সৃজনশীল প্রশ্ন। পাঠগৃহের সাথেই থাকুন।

আরও দেখুন:
Md. Rabiul Mollah

Assalamu Alaikum. My name is Md Rabiul Mollah, and I'm one of the founders of Pathgriho Network. I am currently pursuing my Master's degree in Advanced Engineering Management at BUET. I've completed my B.Sc in Textile Engineering Management from BUTEX and HSC from Notre Dame College, Dhaka. facebookinstagramgithubtwitterlinkedin

Previous Post Next Post