Palestine Flag We support Palestine — Standing for justice, freedom, and human rights.

All Common Rearranging for HSC Exam Sheet (PDF Download)

ক্লাস সিক্স থেকে ইনটারমিডিয়েট পর্যন্ত প্রত্যেক ক্লাসেরই ইংরেজি প্রথম পত্র সিলেবাসের অংশ হিসেবে রিএরেঞ্জমেন্ট থেকে থাকে। পরীক্ষায় ভালো নাম্বার-খারাপ নাম্বার পাওয়া অনেকটাই এর উপর নির্ভর করে অনেক সময়। যদি রিএরেঞ্জে ১০ এ ১০ পাওয়া যায়, তবে পরীক্ষায় অনেক খানি এগিয়ে যাওয়া যায়। আর যদি Rearrangement এ কোনো একটি ভুল হয়, তবে তার পরবর্তীগুলোও ভুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায় অনেকগুণ। ফলে ফলাফল খারাপ হয়ে যেতে পারে সহজেই। সুতরাং পরীক্ষায় ভালো মার্ক্স তুলতে চাইলে Re-arranging এ ভালো করার বিকল্প নেই। 

All Common Rearranging for HSC Note (PDF Download)

Re-Arrangement এ কীভাবে ভালো করা যায়?

সময়কাল, টেন্স, ঘটনাপ্রবাহ এসব খুব গুরুত্বপূর্ণ বিষয়। তবে আজকে এসব বিষয়ে কথা বলবো না, সে জন্য অন্য কোনো একদিন নতুন কোনো কন্টেন্ট নিয়ে হাজিব হবো। আজ যেটুকু বলতে চাই তা হলো, টিপস এন্ড ট্রিক্স হিসেবে অনেক কিছুই শেখানো যেতে পারে, তবে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। তাই আজকে শুধু প্র্যাকটিস করতেই বলব। প্র্যাকটিসের জন্য ইকুরিয়া মডেল হাই স্কুলের শিক্ষক (বর্তমান চর বাঘাশুর সরকারি প্রাথমিক বিদ্যালয়) ইয়াসিন রাসেল স্যার বিভিন্ন বই, সাজেশন, বিগত বছরের প্রশ্ন ইত্যাদি থেকে খুঁজে কমন উপযোগী ৬৫ টি Re-Arranging এর প্রশ্ন ও উত্তর এক জায়গায় করেছিলেন। তার থেকে 'পাঠগৃহ নেটওয়ার্ক' সেই শীটটি সংগ্রহ করেছে তোমাদের জন্য। 

PDF Sheet টিতে কী কী থাকছে?

পিডিএফ শিটটিতে থাকছে ৫০+টি (যদিও মূল শীটে ৬৫টি ছিলো)। এই ছাপ্পান্নটি Re Arrange প্রশ্নের টাইটেল গুলো নিচে দেয়া হলো।
  1. Robert Bruce
  2. Emperor Akbar
  3. Hatem Tai
  4. Taimur
  5. Napoleon Bonaparte
  6. The Lion and the Mouse
  7. Two Friends and a Bear
  8. Sheikh Saadi and Robbers
  9. Sheikh Saadi and His Dress
  10. A Farmer and a Golden Purse
  11. The Pied Piper of Hamelin
  12. Witty King
  13. Two Beggars
  14. Lord Buddha
  15. Androcles and The Lion
  16. Socrates
  17. Nobel Prize
  18. A Dog and Two Crow
  19. A Lad and a Sage
  20. Kazi Nazrul Islam
  21. Rabindranath Tagore
  22. William Shakespeare
  23. A Thirsty Crow
  24. Ibn Batuta
  25. Abraham Lincoln
  26. A King Lear
  27. Begum Rokeya
  28. Mother Teresa
  29. King Solomon and Queen of Sheba
  30. Lui Pasteur
  31. Gulliver
  32. Thomas Alva Edison
  33. Devotion to Mother
  34. Alexander Fleming
  35. Martin Luther King
  36. Joynul Abedin
  37. Dr. Muhammad Sahidullah
  38. The King and an Astrologer
  39. Snow White
  40. Marco Polo
  41. William Somerset Maughm
  42. King Midas
  43. Iswar Chandra Vidyasagor
  44. A Farmer and a Rich Man
(একই নামের একাধিক ভিন্ন গল্পের ভিন্ন ভিন্ন প্রশ্ন এবং উত্তর সংযোজন কর হয়েছে। 

পিডিএফ শীটটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। 

Re-Arrange এর উত্তর খাতায় কীভাবে লিখতে হয়?

যদি Rewrite the passge বলা থাকে তবে সঠিক ক্রমটি লিখে পুরো প্যাসেজটি নতুন করে লিখতে হয়। নয়তো শুধু সঠিক সিরিয়াল অনুযায়ী অ্যারেঞ্জ করে দিলেই হয়। এখন এই অ্যারেঞ্জমেন্ট ৩ ভাবে করা যায়। 
  • h -> c -> a ... সরাসরি এমন করে মাঝে অ্যারো দিয়ে এক লাইনে লিখে দেয়া যায়।
  • Table করে উপরের Row তে সিরিয়াল নাম্বার এবং নিচের Row তে সঠিক ক্রম বসিয়ে।
  • Table করে Left Coloumn এ সিরিয়াল নাম্বার এবং Right Column এ সঠিক ক্রম বসিয়ে।
এই তিন নিয়মের মধ্যে যে নিয়মটি তোমাদের শিক্ষকেরা অনুসরন করতে বলবে, সেই নিয়ম অনুযায়ী উত্তর করাই উচিত হবে।


ইয়াসিন রাসেল স্যারের সিভি ফরমেটের আদলে CV Writing Format for SSC Exam and HSC Exam দেখতে ক্লিক করুন লিংকড আর্টিকেলে।

এই শীট অনুমতি ব্যতিত অন্য কোনো ধরনের বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করে সম্পূর্ণরূপে নিষিদ্ধ।
Md. Rabiul Mollah

Assalamu Alaikum. My name is Md Rabiul Mollah, and I'm one of the founders of Pathgriho Network. I am currently pursuing my Master's degree in Advanced Engineering Management at BUET. I've completed my B.Sc in Textile Engineering Management from BUTEX and HSC from Notre Dame College, Dhaka. facebookinstagramgithubtwitterlinkedin

Previous Post Next Post