Palestine Flag We support Palestine — Standing for justice, freedom, and human rights.

বাংলা ১ম পত্র প্রস্তুতি: ‘অপরিচিতা’ গল্প থেকে ৫০টি কমন উপযোগী বহুচয়নভিত্তিক প্রশ্ন ও উত্তর


যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা,
যেমন : এইচএসসি, বিশ্ববিদ্যালয় ভর্তি কিংবা বিসিএস পরীক্ষায় ভালো করার জন্য বাংলা ১ম পত্রের সাহিত্য অংশের ওপর শক্ত দখল থাকা অত্যন্ত জরুরি।

বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী গল্প
‘অপরিচিতা’ থেকে প্রতি বছরই বেশ কিছু গুরুত্বপূর্ণ বহুচয়নভিত্তিক প্রশ্ন (MCQ) আসতে দেখা যায়।


নিয়মিত অনুশীলনের মাধ্যমে এই প্রশ্ন উত্তরগুলো আয়ত্তে রাখা পরীক্ষার প্রস্তুতিকে অনেক সহজ ও নির্ভুল করে তোলে। শিক্ষার্থীদের সুবিধার জন্য নিচে ‘অপরিচিতা’ গল্প থেকে ৫০টি অত্যন্ত কমন উপযোগী MCQ শেয়ার করা হলো - 

১. 'অপরিচিতা' গল্পটি কার রচনা?

ক.
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
খ.
রবীন্দ্রনাথ ঠাকুর
গ.
মানিক বন্দ্যোপাধ্যায়
ঘ.
কাজী নজরুল ইসলাম

২. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন?

ক.
১৮৫৮ সালে
খ.
১৮৫৯ সালে
গ.
১৮৬১ সালে
ঘ.
১৮৬৯ সালে

৩. বাংলা ছোটোগল্পের প্রথম সার্থক শিল্পী কে?

ক.
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
খ.
রবীন্দ্রনাথ ঠাকুর
গ.
প্রমথ চৌধুরী
ঘ.
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

৪. 'অপরিচিতা' গল্পটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়?

ক.
বঙ্গদর্শন 
খ. সবুজপত্র 
গ. প্রবাসী 
ঘ. কালের কণ্ঠ

৫. বিশ শতকের ছোটোগল্পে কোন জিনিসটি প্রাধান্য পেয়েছে?

ক.
প্রকৃতি 
খ. গীতিময়তা 
গ. রাজনীতি 
ঘ. বাস্তবতা

৬. রবীন্দ্রনাথ ঠাকুরের পারিবারিক জমিদারি কোথায় ছিল?

ক.
নওগাঁয় 
খ. কুষ্টিয়ায় 
গ. নাটোরে 
ঘ. সিরাজগঞ্জে

৭. বয়স অনুসারে অনুপম—

ক.
বালক 
খ. যুবক গ. কিশোর ঘ. কৈশোরোত্তীর্ণ

৮. 'অপরিচিতা' গল্পে কল্যাণীর বাপের পক্ষে দেশে বংশমর্যাদা রেখে চলা সহজ ছিল না কেন?

ক.
জনবলের অভাব
খ.
বখাটেদের উৎপাত
গ.
পাওনাদারের তাগাদা 
ঘ. আর্থিক অবনতি

৯. শম্ভুনাথ পশ্চিমে গিয়ে বসবাস করছিলেন কেন?

ক.
স্বাস্থ্যকর আবহাওয়ার কারণে
খ.
নিজের দীনতা আড়াল করার জন্য
গ.
বিলাসিতা পরিহার করার জন্য
ঘ.
চাকরির বদলিজনিত কারণে

১০. অনুপমের মামা কেন মনে মনে খুশি হলেন?

ক.
মেয়ের বাবা ধনী নয় বলে
খ.
শম্ভুনাথের তেজ নেই বলে
গ.
মোটা অঙ্কের পণ পাবেন বলে
ঘ.
অনুপম কথার অবাধ্য হয় না বলে

১১. 'মন্দ নয় হে! খাঁটি সোনা বটে'—বাক্যটিতে কোন বিষয়ের প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে?

 ক.
কল্যাণীর বিয়ের অলংকার
খ.
দেনা-পাওনার পরিমাণ
গ.
শম্ভুনাথের চরিত্র সম্পর্কে
ঘ.
কল্যাণীর রূপ-সৌন্দর্য

১২. শম্ভুনাথ অনুপমকে কোনো কথা বলা আবশ্যক মনে করলেন না কেন?

ক.
আত্মমর্যাদাহীন বলে
খ.
মেরুদণ্ডহীন বলে
গ.
পরনির্ভরশীল বলে
ঘ.
আদর্শহীনতার কারণে

১৩. অনুপমের মতে, 'কলকাতার বাইরে মামার যাত্রাপথের সীমা কোন্নগর পর্যন্ত।' এ উক্তি দ্বারা কী বোঝানো হয়েছে?

ক.
কোন্নগরের সবটা মামার নখদর্পণে
খ.
মামার ভৌগোলিক জ্ঞানের সীমাবদ্ধতা
গ.
মামা কোন্নগরের মেয়েকে পছন্দ করতেন
ঘ.
হাওড়া হয়ে কোন্নগরে যেতে মামার আপত্তি ছিল

১৪. মামার ক্ষেত্রে কোন বৈশিষ্ট্যটি বিবেচ্য?

ক.
অর্থলোভী
খ.
বিচক্ষণ
গ.
বাক্‌সর্বস্ব
ঘ.
কূপমণ্ডূক

১৫. অনুপমকে বিয়ের আসর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছিল কেন?

 ক.
আর্থিক অসংগতির কারণে
খ.
ব্যক্তিত্বহীনতার কারণে
গ.
মনোমালিন্যের কারণে
ঘ.
আত্মগরিমার কারণে

১৬. 'আমার পিতা এককালে গরিব ছিলেন'—কার পিতা?
ক.
অনুপমের
খ.
কল্যাণীর
গ.
হরিশের
ঘ.
শম্ভুনাথ বাবুর

১৭. হরিশ কে?

ক.
অনুপমের মামার বন্ধু
খ.
অনুপমের বন্ধু
গ.
অনুপমের বাবার বন্ধু
ঘ.
অনুপমের আত্মীয়

১৮. কল্যাণীর সঙ্গে রেলগাড়িতে কয়টি মেয়ে ছিল?

ক.
দুই-তিনটি
খ.
তিন-চারটি
গ.
চার-পাঁচটি
ঘ.
পাঁচ-ছয়টি

১৯. স্টেশনে কল্যাণীদের নিতে এসেছিল কে?

ক.
রাজস্থানি চাকর
খ.
আসামের চাকর
গ.
বাঙালি চাকর
ঘ.
হিন্দুস্তানি চাকর

২০. 'জানি জানি প্রিয়, এ জীবনে মিটিবে না সাধ।'—এ আক্ষেপ 'অপরিচিতা' গল্পের কোন চরিত্রের মনের অভিব্যক্তি প্রকাশ করে? 

ক.
শম্ভুনাথের
খ.
কল্যাণীর
গ.
মামার
ঘ.
অনুপমের

২১. 'অর্থলোভ ত্যাগ করে মানবিক ও উদার হতে হবে।'—এ মর্মকথা 'অপরিচিতা' গল্পের কোন চরিত্রের ক্ষেত্রে উপদেশমূলক?

ক.
অনুপম খ. হরিশ গ. কল্যাণী ঘ. মামা

২২. 'অপরিচিতা' গল্পে কল্যাণীর বয়স কত?

ক.
চৌদ্দ বছর খ. পনেরো বছর গ. ষোলো বছর ঘ. সতেরো বছর

২৩. 'ফল্গুর বালির মতো তিনি আমাদের সমস্ত সংসারটাকে নিজের অন্তরের মধ্যে শুষিয়া লইয়াছেন।'—এই 'ফল্গু' নদীর বৈশিষ্ট্য কী?

ক.
অন্তঃসলিলা
খ.
খরস্রোতা
গ.
জোয়ার-ভাটাহীন
ঘ.
দ্বীপবেষ্টিত

২৪. বাচনভঙ্গির দিক থেকে 'অপরিচিতা' গল্পটি কোন পুরুষে লেখা?

ক.
উত্তম পুরুষ
খ.
মধ্যম পুরুষ
গ.
নাম পুরুষ
ঘ.
প্রথম পুরুষ

২৫. শম্ভুনাথ সেনের মেয়ের বিয়ে ভেঙে দেওয়ার মূল কারণ কী?

ক.
অনুপমের ব্যক্তিত্বহীনতা
খ.
মামার অবিশ্বাসী মনোভাব
গ.
মামার স্বার্থপরতা
ঘ.
অনুপমের লোভী মানসিকতা

২৬. মামার নিষেধ অমান্য করে অনুপম কানপুর এসেছে কেন?

ক.
কল্যাণীকে বিয়ে করতে
খ.
কল্যাণীকে সাহায্য করতে
গ.
কল্যাণীর সাথে দেখা করতে
ঘ.
কল্যাণীর কাছে ক্ষমা চাইতে

২৭. অনুপমের বাবা নিজের উপার্জিত টাকা ভোগ করতে পারলেন না কেন?

ক.
মিতব্যয়ী ছিলেন বলে
খ.
সুযোগ পাননি বলে
গ.
কেবল উপার্জনে ব্যস্ত ছিলেন বলে
ঘ.
ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ছিলেন বলে

২৮. অনুপম কার হাতে মানুষ?

ক.
মায়ের
খ.
বাবার
গ.
মামার
ঘ.
ধাত্রীর

২৯. শিশুকালে অনুপম কেমনভাবে মানুষ হয়েছে?

ক.
সাদামাটাভাবে
খ.
কঠোর শ্রমে
গ.
অনাদরে
ঘ.
আদরে

৩০. ‘আমার পুরোপুরি বয়সই হইল না’—কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে?

ক.
কর্মে অপরিপক্ক
খ.
অপরিণত বয়স
গ.
পরমুখাপেক্ষী হওয়া
ঘ.
চিন্তায় অপরিণত

৩১. পরিবারে অনুপমের আসল অভিভাবক কে?

ক.
মা
খ.
বাবা
গ.
মামা
ঘ.
বিনুদা

৩২. 'অপরিচিতা' গল্পে মামার সাথে অনুপমের বয়সের পার্থক্য কত ছিল?

 ক.
বছর চারেক
খ.
বছর পাঁচেক
গ.
বছর ছয়েক
ঘ.
বছর সাতেক

৩৩. হরিশ কোথায় কাজ করত?

ক.
কলকাতায়
খ.
আন্দামানে
গ.
রাজপুরে
ঘ.
কানপুরে

৩৪. অনুপমের শিক্ষাগত যোগ্যতা কী?

ক.
ম্যাট্রিক পাস
খ.
আইএ পাস
গ.
বিএ পাস
ঘ.
এমএ পাস

৩৫. অনুপমের গোপন কথা কোথায়?

ক.
তরু মর্মরে
খ.
আকাশে-বাতাসে
গ.
মরুভূমিতে
ঘ.
হৃদয়মন্দিরে

৩৬. 'অপরিচিতা' গল্পে সরস রসনার গুণ আছে কার?

ক.
বিনুর
খ.
অনুপমের
গ.
হরিশের
ঘ.
শম্ভুনাথের

৩৭. মামার মন ভারী হলো কেন?

ক.
পণের অঙ্ক সামান্য বলে
খ.
মেয়ের বয়স কম বলে
গ.
মেয়ের শিক্ষা কম বলে
ঘ.
মেয়ের বয়স বেশি বলে

৩৮. বরের হাট মহার্ঘ কেন?

ক.
যোগ্য বরের অভাবে
খ.
যৌতুকের কারণে
গ.
স্থান-কাল পাত্রের বাছবিহারে
ঘ.
মেয়ের বয়সের কারণে

৩৯. অনুপম কেন নিজের চোখে মেয়ে দেখার কথা বলতে পারল না?

ক.
মায়ের ভয়ে
খ.
মামার ভয়ে
গ.
সাহসের অভাবে
ঘ.
লোকলজ্জার ভয়ে

৪০. অনুপমের পিসতুতো ভাইয়ের নাম কী?

ক.
বিনু
খ.
হরিশ
গ.
প্রতাপ
ঘ.
অর্পণ

৪১. অত্যন্ত আঁটি ভাষার বক্তা কে?

ক.
হরিশ
খ.
বিনুদাদা
গ.
অনুপমের মামা
ঘ.
শম্ভুনাথ সেন

৪২. শম্ভুনাথ বাবুর বয়স কত?

ক.
প্রায় চল্লিশ বছর
খ.
প্রায় সত্তর বছর
গ.
প্রায় পঞ্চাশ বছর
ঘ.
প্রায় ষাট বছর

৪৩. কোন গহনাটি মকরমুখা ছিল?

ক.
নূপুর খ. আংটি গ. লকেট ঘ. বালা

৪৪. 'সেকরা মকরমুখা মোটা একখানা বালা একটু চাপ দিয়া দেখাইল তাহা বাঁকিয়া যায়।' এতে প্রমাণিত হয় বালাটির সোনা—

ক.
খাঁটি খ. নকল গ. ভেজাল ঘ. প্রাচীন

৪৫. 'অপরিচিতা' গল্পে কল্যাণীর বাবার দেওয়া গহনা কোন আমলের ছিল?

 ক.
মাতামহীর খ. পিতামহীর গ. পুরোনো আমলের ঘ. পূর্বপুরুষের

৪৬. 'অপরিচিতা' গল্পে বিয়ের অনুষ্ঠানে গহনা মাপার মধ্য দিয়ে কী প্রকাশ পেয়েছে?

ক.
সংকীর্ণতা খ. চতুরতা গ. হীনম্মন্যতা ঘ. বিশ্বাসহীনতা

৪৭. পাত্রপক্ষের দেওয়া এয়ারিং জোড়াকে সেকরা কী বলে অভিহিত করেছে?

ক.
প্রাচীন আমলের মাল
খ.
বিলাতি মাল
গ.
বিদেশি মাল
ঘ.
হাল ফ্যাশনের মাল

৪৮. 'এটা আপনারাই রাখিয়া দিন'—এখানে 'এটা' দিয়ে কী বোঝানো হয়েছে?

ক.
বালাজোড়া
খ.
এয়ারিং জোড়া
গ.
নেকলেস
ঘ.
বিনীত আরজ

৪৯. 'অপরিচিতা' গল্পে অনুপমের মামার মুখ লাল হয়ে উঠল কেন?

ক.
অপমানে খ. লজ্জায় গ. রাগে ঘ. পরাজয়ে

৫০. বিয়ের আসরে অনুপম সম্পর্কে কী কথা প্রমাণ হয়ে গিয়েছিল?

ক.
কাপুরুষ খ. ভীরু গ. মেরুদণ্ডহীন ঘ. আস্থাহীন

Answers:

  1. B, 2. C, 3. B, 4. B, 5. D, 6. B, 7. B, 8. D, 9. B, 10. B, 11. D, 12. B, 13. B, 14. A, 15. B, 16. A, 17. B, 18. A, 19. D, 20. D, 21. D, 22. B, 23. A, 24. A, 25. A, 26. C, 27. C, 28. A, 29. D, 30. C, 31. C, 32. C, 33. A, 34. D, 35. A, 36. C, 37. D, 38. B, 39. C, 40. A, 41. B, 42. A, 43. D, 44. A, 45. B, 46. C, 47. B, 48. C, 49. A, 50. C
Previous Post Next Post