ব্যবসায় কাকে বলে?
মুনাফা অর্জনের জন্য পরিচালিত বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসায় বলে।
যেমন কেউ নিজের বাসায় ৫-৬টি মুরগি পালে। মুরগি যে ডিম দেয় তা নিজেরা খায়। এছাড়া মুরগি বড় হয়ে গেলে নিজেরাই জবাই করে মাংস খেয়ে নেয়। তাহলে এটাকে তখন ব্যবসা বলা যাবে না।
কিন্তু কেউ যখন মুরগি পালে মুনাফা লাভের জন্য, অর্থাৎ ডিম বা মুরগি বাজারে বিক্রি করে লাভ করার জন্য তখন এই মুরগি পালাকে ব্যবসায় বলা যাবে।
ব্যবসার বৈশিষ্ট্য
১. মুনাফা অর্জনের জন্য পরিচালিত হয়।
২. দেশের আইনে বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ড হতে হবে।
৩. মুনাফার বিপরীতে ক্ষতির ঝুঁকি থাকে।
৪. ব্যবসায়ে জড়িত পণ্য বা সেবার আর্থিক মূল্য থাকতে হবে।
৫. নৈতিকতা এবং সামাজিক দায়বদ্ধতা মেনে পরিচালনা করা।
৬. পরিকল্পনা ও সংগঠন থাকতে হবে।
৭. সম্পদ ব্যবস্থাপনা জরুরি।
৮. ঝুঁকি বিশ্লেষণ ও নিয়ন্ত্রণ প্রয়োজন।
৯. বাজার চাহিদার প্রতি সংবেদনশীল হওয়া।
১০. নিরবচ্ছিন্ন উন্নয়ন ও উদ্ভাবন থাকা
১১. গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করা।
১২. যোগাযোগ ও প্রচারণা ব্যবস্থাপনা থাকা।
১৩. স্বচ্ছতা ও সঠিক হিসাবরক্ষণ বজায় রাখা।
১৪. দীর্ঘমেয়াদি লক্ষ্য নির্ধারণ করা।
১৫. শ্রম আইন ও কর আইনের প্রতি সম্মান রাখা।
প্রশ্ন: ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য কী?
উত্তর: ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য অর্থনৈতিক কাজের দ্বারা মুনাফা অর্জন করা।
প্রশ্ন: বিভিন্ন রকম ব্যবসার ১৫টি উদাহারণ লিখ।
উত্তর: ব্যাবসা বিভিন্ন রকমের হয়ে থাকে। নিচে ১৫টি ব্যবসার নাম এবং তার ধরন লিখে দেয়া হলো।
১. দারাজ লিমিটেড - ইকমার্স ব্যবসায়
২. সুন্দরবন কুরিয়ার - কুরিয়ার এন্ড লজিস্টিক ব্যবসায়
৩. ফ্যান্সিউইলস - ডাইকাস্ট গাড়ির ব্যবসায়
৪. স্টারটেক লিমিটেড - কম্পিউটার পার্টসের বিক্রির ব্যবসায়
৫. ওয়ান স্টপ সল্যুশন - সার্ভিসিং ব্যবসায়
৬. তানভির এগ্রো - কৃষিকর্মের ব্যবসায়
৭. সিগমাকিব ডিজিটাল এজেন্সি - ডিজিটাল মার্কেটিং ব্যবসায়
৮. স্বপ্ন - সুপার শপ ব্যবসায়
৯. কাচ্চি ভাই - রেস্টুরেন্ট ব্যবসায়
১০. আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল - চিকিৎসা সেবা বিষয়ক ব্যবসায়
১১. এভেরোস ইন্টারন্যাশনাল স্কুল - শিক্ষা সেবা বিষয়ক ব্যবসায়
১২. লেকচার পাবলিকেশন্স - প্রকাশনা ব্যবসাগ
১৩. ভাই ভাই মোবাইল গ্যালারি - মোবাইল বিক্রির দোকানের ব্যবসায়
১৪. উদ্ভাস উন্মেষ শিক্ষা পরিবার - শিক্ষা সেবা বিষয়ক ব্যবসায়।
১৫. ফারহান জুয়েলার্স - গয়নার ব্যবসায়।
.jpg)
.jpg)