আজকের ডিজিটাল যুগে, শিক্ষার্থীরা একাডেমিক পড়ালেখার জন্য বিভিন্ন ধরনের এআই টুলস ব্যবহার করতে পারে। এই টুলসগুলো শিক্ষার্থীদের পড়ালেখার ক্ষেত্রে সময় সাশ্রয় করতে এবং আরো ভালো ফলাফল অর্জন করতে সাহায্য করে। এই আরটিকেলে, আমরা একাডেমিক পড়ালেখার জন্য প্রয়োজনীয় এআই টুলস সম্পর্কে আলোচনা করবো। পুরো লেখাটি পড়ার পরে আপনি কোন একটি টপিক সম্পর্কে রিসার্চ ও পরিপূর্ণ জ্ঞান অর্জনের ক্ষেত্রে আরো বেশি অপটিমাইজ হতে পারবেন।
NotebookLM - আপনার পারসোনাল Research assistant!
NotebookLM টুলটি গুগল ডেভলপ করেছে। এর সাহায্যে আপনি আপনার প্রদত্ত PDF, PPT file অথবা যেকোনো টেক্সট বা অডিও ফাইল দিয়ে রিসার্চ এর কাজগুলো সম্পন্ন করতে পারবেন। ধরুন আপনি কোন একটা পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন তো সেই ক্ষেত্রে আপনার ইউনিভার্সিটির টিচার যে নোটস আপনাকে দিয়েছে সরাসরি তা থেকে আপনি প্রশ্ন করতে পারবেন ও এই টুল সেখান থেকে আপনাকে তথ্য খুজে দিবে ও শুধু সেই context এর উপর নির্ভর করে generative response দিবে। আমার এই ভিডীওতে এই সম্পর্কে আমি বুঝানোর চেষ্টা করেছি:
Perplexity AI একটি Free AI-powered answer engine
ধরুন আপনি ইন্টারনেটে কোন একটা তথ্য খুঁজছেন। অনেক ক্ষেত্রে এটা বেশ সময় সাপেক্ষ কাজ। Perplexity AI আপনার এই কাজ অনেক সহজ করে দেয়। এটি প্রশ্নের উত্তরের সাথে সাথে বিভিন্ন সোর্স হাইপারলিং সহ উপস্থাপন করে। এই একই রকমের আরেকটি টুল হচ্ছে Phind AI
PartyRock - নিজের কাস্টম টুল বানান বিশেষ কাজের জন্য
ধরুন আপনি কোন কাজের জন্য একটি কাস্টম AI tool বানাতে চান, ধরুন আপনি নাম আর রোল নম্বর থেকে একটী টেবিল বানাতে চান তো বারবার প্রমট না লিখে পুরো একটী এপই বানিয়ে ফেলতে পারবেন PartyRock টুল দিয়ে।
এছাড়া এর বাহিরে ও আরো অনেক ধরনের টুলস রয়েছে যেগুলো আমাদেরকে সহায়তা করতে পারে। তবে এই যে টুলগুলো আমি উপরে উল্লেখ করেছি এই টুলগুলো সবথেকে বেশি সহায়তা করে থাকে। এছাড়াও Claude.ai ও Poe ব্যাপকভাবে সহায়তা করে থাকে।
কথন AI - বাংলা AI ভিত্তিক শিক্ষামূলক প্ল্যাটফর্ম
কথন AI (Kothon AI) একটি বাংলা AI tool! কথন AI - বাংলা ভাষায় কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক শিক্ষামূলক প্ল্যাটফর্ম। এর মূল লক্ষ্য বাংলা ভাষায় কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক শিক্ষামূলক প্ল্যাটফর্ম দিয়ে বাংলাদেশের তথা বাঙালী শিক্ষার্থীদের লেখাপড়ায় সাহায্য করা। ফ্রন্টএন্ড ডিজাইন, ফিচার ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি আমি সাকিব মাহমুদ ও এআই ডেভেলপমেন্ট, ব্যাকেন্ড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছে অভিষেক দত্ত। খুব শীঘ্রই মার্কেটিং বিষয়ক বাংলা AI tool নিয়ে আমরা হাজির হতে চলেছি Neune Inc. প্লাটফর্ম থেকে।
আপনিও যদি নিজেই AI তৈরি শিখতে চান?
AI তৈরি করতে গেলে মেশিন লার্নিং শিখতে হবে। মেশিন লার্নিং কীভাবে শেখা সম্ভব? মেশিন লার্নিং শিখতে চাইলে প্রধানত ৫টি ধাপে তা শিখতে হবে। ধাপগুলো হলো:
- প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা: প্রথমেই আপনাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট হতে হবে। এজন্য সবার আগে Python শিখতে হবে। এটি AI এর জন্য সবথেকে বেশি ব্যবহৃত হয়। আপনি পাইথন ল্যাঙ্গুয়েজ শিখতে পারবেন খুব সহজেই ইউটিউব থেকেই। আমাদের পাঠগৃহ ডট কমেও অল্প কিছু কনটেন্ট দেয়া আছে বিগিনারদের জন্য।
- গণিতে দক্ষ হওয়া: AI তৈরি করতে গেলে Linear Algebra, Calculas, Probability, Statistics এর ধারণা প্রয়োজন হবে ভালোভাবেই। তাই এগুলো একাডেমিক লাইফেই ভালো করে শিখে নেয়া উচিত।
- লাইব্রেরি ও ফ্রেমওয়ার্ক: ডাটা প্রসেসিংয়ের জন্য NumPy এবং Pandas শিখুন। একই সাথে ভিজুয়ালাইজেশনের জন্য শিখে নিন Matplotlib।
- মেশিন লার্নিং: এবার আপনাকে Scikit-Learn লাইব্রেরি ব্যবহার করে বেসিক অ্যালগরিদমগুলো ভালোভাবে প্র্যাকটিস করে আয়ত্বে আনতে হবে। বেসিক অ্যালগোরিদমগুলোর মধ্যে আছে Regression, Classification ইত্যাদি।
- ডিপ লার্নিং: সবশেষে আপনাকে নিউরাল নেটওয়ার্ক বুঝতে হবে। বুঝে গেলে আপনি প্রজেক্ট তৈরি শুরু করে দিতে পারেন TensorFlow দিয়ে। PyTorch দিয়েও করতে পারেন। প্র্যাকটিসের জন্য অনেক প্রজেক্ট তৈরি করুন।
দেখা যাচ্ছে AI তৈরি করতে গেলে দেখা যাচ্ছে আপনাকে সমসময়ই কম্পিউটার ডেস্কে বসে থাকতে হচ্ছে। এরজন্য আপনার কম্পিউটারের GPU, RAM সহ অন্যান্য হার্ডওয়্যার খুব ভালো হতে হবে। মার্কেট ঘুরে সেরা সেটাপই আপনাকে নিতে হবে। প্রশ্ন আসতে পারে বিরক্তি আসা নিয়ে। যেহেতু সারাদিনই আপনাকে কীবোর্ড এবং মাউস নিয়ে পরে থাকতে হচ্ছে, আপনার জন্য বিরক্তি আসা স্বাভাবিক। এজন্য বিরক্তি এড়াতে আপনার প্রয়োজন ভালো মেকানিক্যাল কীবোর্ড এবং লিনিয়ার/লাইট ট্যাকটাইল সুইচ। এছাড়া চোখে আলো লাগে না, বা বিরক্তি আসে না এমন কালার কম্বিনেশনের ভালো একটি কিক্যাপ সেট যা বাংলাদেশেই পাওয়া যায় তা প্রয়োজন হতে পারে আপনার। তাহলেই বিরক্তি এড়িয়ে ইন শা আল্লাহ, আপনি শিখতে পারবেন আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স তৈরি।
